হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামস্থ চেঙ্গার বাজার হইতে মাধবপুর গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় ১৪৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে কাশিমপুর ফাঁড়ির পুলিশ আটক করেছে।
আটক দুই মাদক বিক্রেতারা হলো, মোঃ তানভীর মিয়া (২৮) পিতা মোঃ তাজুল ইসলাম গ্রাম বর্ষিজোড়া থানা ও জেলা মৌলভীবাজার, এবং মোঃ সোহাগ মিয়া (১৯) গ্রাম নিজনগর থানা মাধবপুর জেলা হবিগঞ্জ।
সোমবার রাত ১০ টা দিকে কাশিমপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম কুমার দাস ও এএসআই গোলাম মোস্তফা নেতৃত্বে একদল পুলিশ চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও চেঙ্গার বাজার হতে মাধবপুর গামী পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় কাশিমপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম কুমার দাস জানান, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।